শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

মতলব উত্তরে প্রেমিক যুগলের আত্মহত্যা

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরে আত্মহত্যা করেছে দুই প্রেমিক যুগল। শনিবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে নিলয় (১৬) ও ফাহিমা (১২) নামের দুই প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যা করে। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই-বোন।
নিলয় কলস ভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত হান্নান প্রধানের ছেলে এবং ফাহিমা (১২) কাশিমনগর গ্রামের মো মোহনের মেয়ে।

স্থানীয়রা জানিয়েছেন, নিলয়ের বাবা মারা যাওয়ায় মায়ের সঙ্গে সে মামা বাড়িতে থাকতো। পরে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়। তবে নিলয় মামা বাড়িতে থেকে যায়। একপর্যায়ে মামাতো বোন ফাহিমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অন্যদিকে ফাহিমার মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ হয়ে যায়। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। সৎ মায়ের সংসারে বড় হয় ফাহিমা।

পুলিশ জানিয়েছে, নিলয় ও ফাহিমার মধ্যে মনোমালিন্য হয়। এতে তারা কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলে। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পথেই ফাহিমা মারা যায়। আর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাউদকান্দিতে নিলয় মারা যায়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল বলেন, বিষয়টি আমি জেনেছি এবং স্থানীয় মেম্বারকে খোঁজ-খবর নেয়ার জন্য বলেছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে অপমৃত্যু। তবে আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠাবো। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ