শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

বেনাপোলে ১০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মো: আরিফুল ইসলাম / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

যশোরের বেনাপোল বাজার থেকে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বাবু (৪২) আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। আলাউদ্দিন বাবু বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বেনাপোল কাগমারী গ্রামের আলাউদ্দিন বাবু নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা নিয়ে বেনাপোল বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে বাইসাইকেলে ঝুলানো একটি ব্যাগসহ তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বাবুকে যশোর র‌্যাব হেড কোয়ার্টারে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ