শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

মালদ্বীপের হাইকমিশনার হলেন এস এম আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

মালদ্বীপের হাইকমিশনার হলেন রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। ইতোপূর্বে তিনি বিএন ফ্লিট চট্টগ্রামের দায়িত্বে ছিলেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) নৌবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় তাঁকে।

এর আগে আবুল কালাম আজাদ চট্টগ্রাম ও খুলনার মংলা বন্দরের চেয়ারম্যান ছিলেন। নৌগোয়েন্দা প্রধানের দায়িত্বও পালন করেছেন নৌবাহিনীর চৌকস এই কর্মকর্তা। তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখারও প্রধান ছিলেন। আবুল কালাম আজাদ গুরুত্বপূর্ণ যেসব পদে ছিলেন সেখানেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

দায়িত্ব গ্রহন করে একে আজাদ মালদ্বীপের হাইকমিশনকে নতুন রূপে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহন করেন শেখ আবুল কালাম আজাদ। অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আজাদের পরিবার ও নিকটাত্মীয়দের মধ্যে অন্তত শতাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন। যাঁদের অবদান শুধু কুমারখালী থানাতেই নয় পুরো কুষ্টিয়া জেলাতেও সর্বজনবিদিত।

রাজনীতিক পরিবারে বেড়ে ওঠা আজাদের বাবা শেখ ওসমান গনি এলাকার বিশিষ্ট সমাজকর্মী। আজাদ এবং তাঁর অন্য ভাইদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের কারণে তাঁর মাতা খোদেজা বেগম এলাকায় রত্নগর্ভা হিসেবে পরিচিত। তাঁর মামা আব্দুল মান্নান খান বহুদিন ধরে কুমারখালি উপজেলার চেয়ারম্যান ও জনদরদী হিসেবে সুপরিচিত। এমনকি তাঁর মামাত ও খালাত ভাইয়েরাও বহুদিন ধরে স্থানীয় নির্বাচনে ভোটে জিতে প্রতিনিধিত্ব করছেন। গণমানুষের কাছে এই পরিবারটির গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। পাবনা ক্যাডেট কলেজ থেকে পাশ করে ১৯৮৫ সালের জানুয়ারি মাসে নৌবাহিনীতে যোগ দিয়ে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেছিলেন একে আজাদ।

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে রিয়াল এডমিরাল শেখ আবুল কালাম আজাদ দেশে এবং বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে আন্তর্জাতিক সাব লেফটেনেন্ট কোর্স করেন। এমনকি লন্ডনের রয়্যাল নেভাল কলেজ থেকে প্রাইমারি স্টাফ কোর্স, তুরস্ক থেকে তার্কি ভাষার স্পেশাল কোর্স এবং গানারি স্পেশালাইজেশন কোর্স, ভারত থেকে ইন্টারন্যাশনাল হিউমেনিটেরিয়ান ল, আমেরিকা থেকে এক্সিকিউটিভ ডিসিশন ম্যাকিং কোর্স ছাড়াও প্রসিদ্ধ অন্যান্য প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট লাভ করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করা আবুল কালাম আজাদ মালদ্বীপের মালের হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশকে তুলে ধরবেন অনন্য উচ্চতায়- প্রত্যাশা সবার।


এই ক্যাটাগরির আরো সংবাদ