শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সিলেটে করোনায় আক্রান্ত ৩৯ জন,মৃত্যু ১

সিলেট ব্যুরো / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট বিভাগের তথ্যমতে, গতকাল সোমবার সকাল ৮টা হতে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ জনের মধ্যে সিলেট জেলায় ৩৪, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ২ জন রয়েছেন। এসয়ম সুনামগঞ্জ জেলায় কেউ করোনায় আক্রান্ত হননি।

এ সময়ে সিলেট বিভাগে ১হাজার ৪০৩ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে বিভাগে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার শতকরা ২.৭৮ ভাগ। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
এসময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ জন। এসময় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে হাসপাতলে মোট চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। আইসিইউ’তে আছেন ১২ জন। এপর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৫৪৫ জন, মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৩৭৭জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২২৬ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ