শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

নৌ মহড়ায় অংশ নিতে মোংলা ছেড়েছে যুদ্ধ জাহাজ ওমর ফারক

নিজস্ব প্রতিবেদক / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে মোংলা নৌঘাঁটি থেকে ছেড়ে গেছে যুদ্ধ জাহাজ ‘ওমর ফারক’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় দিগরাজস্থ নৌঘাঁটি থেকে যুদ্ধ জাহাজটি ত্যাগ করে। এসময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন উপস্থিত থেকে জাহজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান। এসময় নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধ জাহাজ ওমর ফারুকের গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন জানান, ভারতের বিশাখাপত্তনমে আগামী ৪ মার্চ আটদিন আন্তর্জাতিক নৌ মহড়ায় সফরে থাকবে জাহাজটি। যুদ্ধ জাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভুঁঞায়ার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৮৪ জন নৌসেনা এ মহড়ায় অংশগ্রহণ করছেন বলে জানান তিনি।

মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশ নিচ্ছে।

অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানব পাচার, অবৈধ মৎস আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ এ মহড়ার মূল লক্ষ বলে সাংবাদিকদের জানান খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন।  এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক আরও
জোরদার হবে বলেও জানান তিনি।

মহড়া শেষে যুদ্ধ জাহাজ ‘ওমর ফারুক ‘আগামী ৬ মার্চ দেশে প্রত্যাবর্তন করবে বলে মোংলা নৌঘাঁটি সুত্র জানায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ