শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলার আলীগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ ১০ জন দ্বগ্ধ। তাদের মধ্যে ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

রোববার দুপুর দ্বগ্ধ তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে আলীগঞ্জ এলাকায় আবদুল বাতেনের টিনশেটের বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মো. আলম (৪০) জজ মিয়া (৫০), সাথী আক্তার (২০), আসমা বেগম (৪০), হাসিনা বেগম (৩৮) ও ৬ বছরের শিশু হাফসা আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরির্দশক বাচ্চু মিয়া জানান, তাদেররকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের বিসিক স্টেশনের সিনিয়র স্শেন অফিসার মোহাম্মদ আলম হোসেন জানান, টিনশেটের ঘরের সামনে গাড়ির সিলিন্ডার রেখে সেটি ঠিক আছে কি না তা যাচাই করছিল কয়েকজন। ওই সময় সেখাননে একজন জলন্ত সিগারেট ফেলে দেয়। এতে ওই গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। সেখানে থাকা টিনশেটের ঘরে আগুন ধরে যায়। এতে ১০ জন দ্বগ্ধ হয়। তাদের মধ্যে ৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ফতুল্লা থানার উপ-পরির্দশক নজরুল ইসলাম জানান, ওই এলাকায় আবদুল বাতেনের বাড়ির সামনে ড্রাইভার বাতেন মিয়া গ্যাস সিলিন্ডার অপসারণ করার সময় অপর চালক আলম মিয়া সিগারেট জালায়। পরে সেই সিগারেট ফেলে দিলে সেখান থেকে আগুন জ্বলে যায়। এতে জজ মিয়াসহ তার স্ত্রী, বাতেনের স্ত্রী ও মেয়ে ও ড্রাইভার আলমসহ আরও কয়েকজন দগ্ধ হয়। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ