শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

কচুয়ার পালাখাল মডেল ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বগ্রহণ

মোঃ নাঈম পাটোয়ারী / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয় ও ইউপি সদস্যগনের দায়িত্বগ্রহণ উপলক্ষে পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয়ের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন দেওয়ান,ইউপি সদস্য গিয়াসউদ্দিন মোল্লা, শাহজালাল মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান,সমাজসেবক মাহবুব আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার প্রমুখ। অপরদিকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে ইউপি সদস্যগন,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রথম দিনে দায়িত্বগ্রহন অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আবুল কাশেম ভূঁইয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ