শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু লোক কারুশিল্প মেলা

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ।

মতবিনিময় সভায় এ প্রসঙ্গে তিনি বলেন, এবারের মেলায় থাকবে সিলেট ও মুন্সিগঞ্জের শীতলপাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মুখোশ, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁওয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়ের জামদানি, কাঠের চিত্রিত হাতি ঘোড়া পুতুল, চাঁপাইনবাবগঞ্জের সুজনিকাঁথা, মৌলভীবাজারের বেতের কারুশিল্প, জামালপুরের তামা-কাঁসা–পিতলের কারুশিল্প, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, কক্সবাজারের শাখা ঝিনুক, ঢাকার রিকশা পেইন্টিং, গাজীপুরের কাপড়ের পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র।এবারের মেলায় কারুশিল্প প্রদর্শনীর ২৪টি স্টলসহ মোট ১০০টি স্টল থাকবে। দেশের বিভিন্ন জেলার ৪৮ জন কারুশিল্পী এতে অংশ নেবেন। এছাড়া মাসব্যাপী লোকজ উৎসবে প্রতিদিন বাউল গান, পালাগান, যাত্রাপালা, লালনগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি, হাছন রাজার গানসহ গ্রামীণ খেলা, সাপের খেলা, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো, পিঠা প্রদর্শনীর আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, উৎসব ও মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহি প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ