শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

কাল সন্ধ্যা থেকে যেসব সড়ক বন্ধ থাকবে

ঢাকা ব্যুরো / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নির্দেশনায় আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সোমবার দুপুর ২টা পর্যন্ত বলবৎ থাকবে।আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের রাস্তা
শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে সব নাগরিককে পলাশী ক্রসিং ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। কোনোক্রমেই অন্যকোনো রাস্তা ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়ার রাস্তা
শহীদ মিনার দিয়ে বের হওয়ার ক্ষেত্রে দোয়েল চত্বরের দিকের রাস্তা অথবা রুমানা চত্বরের রাস্তা দিয়ে বের হওয়া যাবে। কোনোক্রমেই প্রবেশের রাস্তা দিয়ে বের হওয়া যাবে না।

এ ক্ষেত্রে কয়েকটি সড়ক বন্ধ থাকবে। তার মধ্যে হচ্ছে বকশিবাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক; চাঁনখারপুল-রুমানা চত্বর ক্রসিং সড়ক; টিএসসি-শিববাড়ী মোড় ক্রসিং; উপচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং।

এছাড়াও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত রাস্তায় আলপনা অঙ্কনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের রাস্তা বন্ধ থাকবে। এ সময় শিববাড়ী, জগন্নাথ হল ও রুমানা চত্বর ক্রসিংগুলোতে গাড়ি ডাইভারশন দেওয়া হবে।

আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যত্রতত্র অনুপ্রবেশ বন্ধের লক্ষ্যে নীলক্ষেত, পলাশী মোড়, ফুলার রোড, বকশীবাজার, চাঁনখারপুল, হাইকোর্ট, টিএসসি, শহিদুল্লাহ হল, দোয়েল চত্বর, জিমনেশিয়াম, রুমানা চত্বর, শাহবাগ ইন্টারসেকশন রোড ব্লক দিয়ে গাড়ি ডাইভারশন দেওয়া হবে।

পরদিন সোমবার ভোর ৫টায় সায়েন্সল্যাব থেকে নিউমার্কেট ক্রসিং, কাঁটাবন ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং এবং ফুলবাড়িয়া ক্রসিং থেকে চাঁনখারপুল ক্রসিং পর্যন্ত প্রভাতফেরি উপলক্ষে সব ধরনের যাত্রীবাহী গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

গাড়ি পার্কিং ব্যবস্থা
একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠে ভিআইপি গাড়িগুলো পার্কিং এর ব্যবস্থা থাকবে। নগরবাসীর জন্য নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে।

সাধারণ নির্দেশনায় থাকবে- মাস্ক পরিধান করতে হবে। অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকবেন। কোন রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি করা যাবে না। প্রবেশের ক্ষেত্রে সারিবদ্ধভাবে আর্চওয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে। কোনো ধরনের ব্যাগ সঙ্গে বহন করা যাবে না। শহীদ মিনার প্রাঙ্গণের নির্দেশনা মেনে চলতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ