শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

আলোকিত মতলবের মতো সংগঠন মতলবে আরো প্রয়োজন: ইউএনও মতলব উত্তর

মো: কামরুজ্জামান হারুন / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা ও এতিমদের মাঝে পোষাক বিতরন করা হয়।


শুক্রবার  (১৮ ফেব্রুয়ারী) বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজারে আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত মতলবের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, আলোকিত মতলবের উপদেষ্টা ডা. মকবুল হোসেন মুকুল। বক্তব্য রাখেন, আলোকিত মতলবের সাধারন সম্পাদক সোহাগ মৃধা, যুগ্ম-সম্পাদক কালাম সরকার, মুদাচ্ছের আহমেদ,কার্যকরী সদস্য গাউস আহমেদ, মনসুর আহমেদ, সাজিদ হাসান, বায়জীদ শাহ, মাসুদ রানা প্রমূখ।

আলোচনা সভার পর ৭টি এতিমখানার ২৫ জন এতিমদের মাঝে পোষাক ও ১ জনকে বোরখা বিতরন করা হয়। অনলাইন কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদ ও সক্রিয় ৫ সদস্যের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তিতে অতিথিবৃন্দ ও সদস্যরা কেক কাটেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী শরিফুল হাসান বলেন, আলোকিত মতলবের মতো সংগঠন মতলবে আরো প্রয়োজন। সমাজকে মাদকমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত রাখতে, সমাজকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে এবং দরিদ্র, মেধাবী ও এতিমদের পাশে দাড়াতে এধরনের আরো সংগঠন সক্রিয় থাকলে সমাজ থেকে অনেক সমস্যাই দুর হয়ে যাবে বলে আমি বিশাবাস করি। আর আমাদের মনে রাখতে হবে, নিজেদের সমাজকে ভালো রাখতে আমাদের নিজেদেরই দায়িত্বশীল হতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ