শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা: যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্বে একমাত্র বাঙালিই গর্বিত জাতি যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। সব জাতিই চায় মাতৃভাষার স্বীকৃতি। তাই বিশ্ব সভায় ২১ ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি বাঙালির একটি মহতী অর্জন।


মহান ২১শে ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি- ১৯৮৭ ব্যাচ পরীক্ষার্থীদের অর্থায়নে শহীদ মিনার উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান এ কথা বলেন।


তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি জাতীয়তাবাদ দর্শনের বিকাশ ও ব্যাপ্তি ঘটে। যা পর্যায়ক্রমে স্বাধীকার আন্দোলন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিসত্তার অভু্যদয় দয় ঘটে। এ কারণে শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা।
মো. মাহবুবুর রহমান বলেন, ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি জাতীয়তাবাদের দর্শনের বিকাশ ঘটে। যার ফলে পর্যায়ক্রমে স্বাধীকার আন্দোলন ও সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি রাষ্ট্রের অভু্যদয় ঘটে। এ কারণে শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা। এখান থেকে আমরা বারবার প্রতিবাদের ভাষা খুঁজে পাই। এটা প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার পবিত্র তীর্থকেন্দ্র।


যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান বলেন, বিশ্বে বাঙালিই একমাত্র গর্বিত জাতি, যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিল। সব জাতিই চায় মাতৃভাষার স্বীকৃতি। তাই বিশ্বসভায় ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা বাঙালির একটি মহতী অর্জন।


ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে ও এসএসসি’৮৭ সদস্য ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা, এসএসসি’৮৭ সদস্য আবদুল হক সিকদার, আহম্মদ উল্লাহ দর্জি’সহ অন্যান্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ