শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

আরএমপির শীতবস্ত্র বিতরণ

রাজশাহী ব্যুরো / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহী নগরের চন্দ্রিমা থানা এলাকায় ৩০০ অসহায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার সামনে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সময় তিনি বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যার ধারা অব্যাহত থাকবে।

রাজশাহী মহানগরীকে মাদক, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধমুক্ত নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনার বলেন, যে কোন সমস্যা আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানার সামনে সেবা নিতে আসা লোকজনের বসার জন্য একটি গোলঘর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার রশীদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ