শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বরিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

বরিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর নবগ্রাম রোডে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এই মেরা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগীতায় এই মেলা অনুষ্ঠিত হয়। সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা চেম্বার সভাপতি সাউদুর রহমান রিন্টু।
বক্তব্য রাখেন বরিশাল ডেইরী এবং প্রোল্টিফার্মাস এসোসিয়েশনের সভাপতি ডা. সৌরভ সহ অন্যান্যরা।

প্রদর্শনী মেলার ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতীর পশু-পাখি, বিদেশী বিভিন্ন জাতের ছাগল, মরুর দেশের দুম্বা, ব্রাহমা জাতের ষাঁড়, কবুতর, ডেনিজ বিউটি, গ্রিজার, টার্কি ও উন্নত জাতের ঘাষ প্রদর্শন করা হয়।

এছাড়া মেলায় ঔষধ কোম্পনীর ঔষধপত্র, টিকা ও বীজ এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, বরিশাল কৃত্রিম প্রজনন অনুসন্ধান গবেষনাগারের যন্ত্রপাতি প্রদর্শন করা হয় মেলায়।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ