শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সিলেট ও রংপুরের ১০ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সিলেটে বিভাগীয় পর্যায়ে ৫ জন সফল নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া নিজ নিজ ক্ষেত্রে সফলতা দেখিয়ে জয়িতা পুরস্কার পেয়েছেন আরও ১৫ জন।

বুধবার দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সফল এই ২০ নারীর হাতে তুলে দেয়া হয় সমম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ সম্মানী।

এবছর বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনকারী হিসেবে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে মৌলভীবাজার জেলার বাসিন্দা শিক্ষিকা রাশেদা বেগম, সফল জননী হিসেবে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের বাসিন্দা রহিমুননেছা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জকিগঞ্জ উপজেলার বাসিন্দা হোসনেআরা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সিলেট নগরীর বাসিন্দা প্রয়াত বীথিকা দত্ত ‘শ্রেষ্ঠ জয়িতা’র সম্মাননা পান। এছাড়াও পাঁচ ক্যাটাগরিতে বিভাগের ৪ জেলা পর্যায়ে আরও ১৫ জন নির্বাচিত নারীকে প্রদান করা হয়েছে শ্রেষ্ঠ জয়িতার সংবর্ধনা ও পুরস্কার।


এই ক্যাটাগরির আরো সংবাদ