চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজাসহ মোঃ বাবুল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪,২০০/-(চার হাজার দুই শত টাকা)।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ২০২২খ্রিঃ দুপুর সাড়ে বারোটা হতে দুপুর একটা পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদশর্ক মোহাম্মদ মজিবুর রহমানের নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন পূর্ব শ্রীরামদী বাট কোম্পানি পুরানবাজার ব্রিজ সংলগ্ন পূর্ব পাশে আসামির নিজ দখলিয় বসতঘর হতে মোঃ বাবুল হাওলাদার (৫৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ বাবুল হাওলাদারের পিতা-মৃত ইসমাঈল হাওলাদার ও মাতা- মালেকা বেগম।
পরে উপ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।