শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

গাজীপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

পিকআপ ভ্যানে করে পাচারকালে বিপুল পরিমাণ গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১’র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ, একটি পিকআপ, নগদ সাড়ে ৫ হাজার টাকা ও ২টি মোবাইলফোন সেট জব্দ করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর এলাকার শিলা বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১’র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো- ময়মনসিংহের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো: মুন্না (২৯) ও নেত্রকোনার মৃত মাহতাব উদ্দিনের ছেলে খোরশেদ আলম (২৮)।

প্রাথমিক জিঙ্গাসাবাদে আকটকৃতরা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাইপথে আমদানি করে। পরে সেগুলো বিভিন্ন কৌশলে পণ্যবাহী গাড়িতে করে গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিকে মাদক পরিবহনে নিত্য নতুন কৌশল অবলম্বন করে আসছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ