শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

কুমিল্লায় সম্মাননা পেলেন ১২ নারী মুক্তিযোদ্ধা

কুমিল্লা ব্যুরো / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা কুমিল্লার ১২ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট তুলে দেন আ ক ম বাহাউদ্দিন এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

কনফারেন্স কক্ষে ফুল দিয়ে বরণ করা হয় মহান স্বাধীনতা যুদ্ধের এই সৈনিকদের। বাংলাদেশের পতাকার ডিজাইন সম্বলিত মাস্ক পরিয়ে দেওয়া হয়। এছাড়া লাল সবুজের উত্তরীয় প্রদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। সম্মাননা দেয়া হয় কুমিল্লার নারী মুক্তিযোদ্ধা নার্গিস সুলতানা, জোবেদা খাতুন, গীতশ্রী চৌধুরী, জয়শ্রী চৌধুরী, ফুলবানু বেগম, নূরজাহান বেগম, ফরিদা বেগম, আফিয়া বেগম, মোছাঃ রেহানা পারভীন, নার্গিস আক্তার খানম, আলেয়া বেগম ও বেলা রানী দাসকে।

উল্লেখ্য, সারাদেশে এদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। ওই অনুষ্ঠানে সারাদেশ থেকে জেলা প্রশাসকরা ভার্চুয়ালি আয়োজনে যুক্ত ছিলেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লায় ১২ জন বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ