শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

মতলব উত্তরে ছেংগারচর পৌরসভায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন গরীব ও অসহায় মানুষকে সেবা করে যাব। আমি যেমন নিজের সামর্থ অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করি তেমনি আপনারা সবাই যার যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবেন বলে আমি বিশ্বাস করি।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৯নং ওয়ার্ডের মুল্লুক মাঝির কান্দি গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গণে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র প্রার্থী সেলিম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী। তিনি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যার যার সমর্থ অনুযায়ী মানুষের দাড়াতে। তাই আমিও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষকে সেবা করছি। আসন্ন ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে নৌকা প্রতীক দিবেন। আমি পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হাই। আরো উপস্থিাত ছিলেন, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহনুর বেপারী, যুবলীগ নেতা আল-আমিন, সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ