শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

অমর একুশে বইমেলার শেষ দিনের প্রস্তুতি

ঢাকা ব্যুরো / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

স্বাভাবিক অবস্থায় ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এ মেলা। 

এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে তাতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। তবে কোভিড পরিস্থিতি উন্নতি হলে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে সিদ্ধান্ত।

এদিকে প্রকাশকরা বলছেন, ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজন করা হোক।

প্রতিবছর মেলা বিকেল ৩টায় শুরু হলেও এবার মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টা, শেষ হবে রাত ৯টায়। আর ছুটির দিন বেলা ১১টা থেকে মেলা শুরু হবে।

মেলার স্টল ও প্যাভিলিয়নগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের কাজ।

১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ভার্চুয়ালি অমর একুশে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও দেওয়া হবে। এ বছর ১১টি ক্যাটাগরিতে মোট ১৫ জন গুণী সাহিত্যিক এ পুরস্কার পাচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ