শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বেনাপোলে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০ টি স্বর্ণের (৩ কেজি ৮৯১ গ্রাম) বারসহ  দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বালুন্ডা কেস্টপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০টি স্বণের বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়।”

আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটককৃত স্বর্ণ ও পাচারকারী দুই জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ