শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

আশা করছি, ছুটি আর বাড়াতে হবে না: শিক্ষামন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, “করোনা সংক্রমণের হার কমছে। আশা করছি, এই হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন আর যাতে ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে যে পাঠদান বন্ধ আছে; আশা করছি, সেটা আর বাড়াতে হবে না।”

শনিবার (১২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে আগামীকাল একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি আরও দুদিন পরে হবে। সেখানে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব।”

দীপু মনি বলেন, “কারিগরি পরামর্শক কমিটির সাথে এর আগেও আমরা পরামর্শ করে বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত নিয়েছি, সামনেও নিব।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সাথে আলোচনা করেছি। আশা করছি, সেখানে পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে।”

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।

সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। গত ২১ জানুয়ারি তেকে এই ছুটি শুরু হয়েছে। যা শেষ হওয়ার কথা ২১ ফেব্রুয়ারি।


এই ক্যাটাগরির আরো সংবাদ