শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

জামালপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ ফোন দিয়ে ছেলেকে পুলিশে সোপর্দ করলেন এক বাবা।

ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকার চরবাঙ্গালী গ্রামে। পরাণ মিয়া (৩৩) নামে ওই যুবক শুক্রবার সকালে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে পরিবারের লোকজনকে মারধর করার একপর্যায়ে তার বাবা দুলাল তরফদার (৬০) জরুরি জাতীয় সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরাণকে আটক করে।

সরিষাবাড়ী থানার এসআই মো. বসিরুল আলম জানান, সরিষাবাড়ী পৌর এলাকার চরবাঙ্গালী গ্রামের দুলাল তরফদারের ছেলে পরাণ মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিলো। শুক্রবার সকালে মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে পরাণ মিয়া তার বাবা, স্ত্রীসহ পরিবারের লোকজনকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে ছেলের মারধর থেকে বাচঁতে দুলাল তরফদার জরুরি জাতীয় সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের সহায়তা চাইলে, তৎক্ষনাত সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরাণ মিয়াকে আটক করে। পরে এ ঘটনায় এসআই মো. বসিরুর আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়িন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন এবং পরাণ মিয়াকে আদালতে সোপর্দ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ