শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী হতে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি এক কিশোরীর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার বিকালে উপজেলার বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের ডাকাতিয়া নদীর পাইকদি এলাকা থেকে ফরিদগঞ্জ থানা ও নৌ-পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার লোকজন নদীর কিনারে মৃতদেহটি ভাসতে দেখে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই নাছির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধারে চাঁদপুর নৌ-পুলিশকে খবর দিলে এসআই নাছির সেখানে যান ও মৃতদেহ উদ্ধার করে তীরে ওঠান।

পুলিশ জানায়, লাশ দেখে মনে হচ্ছে মৃতদেহটি কোনো এক কিশোরীর। তার গায়ে কালো কার্ডিগ্যান ও পরনে সাদা সালোয়ার। বয়স আনুমানিক ১৪/১৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তার সুরতহাল করেছে।

এদিকে, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। ওদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, থানা পুলিশও মৃত্যুর কারণ ও মৃতদেহের পরিচয় নিশ্চিতে চেষ্টা করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ