শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

উচ্চফলনশীল জাত ও প্রযুক্তি দ্রুত মাঠ পর্যায়ে নিতে হবে: কৃষিমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (ফাইল ফটো)

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে চাষযোগ্য জমি হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে ফসলের উচ্চফলনশীল জাত ও প্রযুক্তি দ্রুততার সাথে মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা: নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে চূড়ান্ত খসড়ার উপর পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, জিডিপিতে কৃষির অবদান ক্রমশ কমলেও বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষির এই গুরুত্ব সমসময়ই থাকবে দুটি কারণে। একটি হচ্ছে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও অন্যটি হচ্ছে শিল্পের কাঁচামালের যোগান এই কৃষি থেকে আসে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জন করতে হলে কৃষিকে আরও বেশি দায়িত্ব নিতে হবে; কৃষিকে আরও সফল করতে হবে।

ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সমিতির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, জ্যেষ্ঠ সহসভাপতি শুভঙ্কর সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম। প্রবন্ধে বলা হয়, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ৮% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে সেটি অর্জনে ৩টি বড় খাত হলো রপ্তানি, রেমিট্যান্স ও কৃষি। কৃষিতে প্রবৃদ্ধি ৪% উন্নীত করতে হবে, নাহলে কোনভাবেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জিত হবে না বলে তিনি মনে করেন। গত অর্থবছরে কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে ৩.৯২%।


এই ক্যাটাগরির আরো সংবাদ