শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-বোমাসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-বোমাসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে মাধবদী থানার কোতয়ালীর চর বিলপাড়ের একটি পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

গ্রেফতারকৃতরা হল- নরসিংদীর মাধবদী থানার ছোট বালাপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে মোঃ ইয়াকুব আলী (৪০), ভলবদ্রদী এলাকার মনসুর আলীর ছেলে মো: মতিন মিয়া (৩২), শ্যামরাকান্দি এলাকার আলাউদ্দিনের ছেলে মো: হাসান আলী (২২), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পরাবর্দী এলাকার মফিজ উদ্দিনের ছেলে আইনুল হক (২৪), বালিয়াপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে মো: ইয়াকুব (১৯), মৃত আব্দুর রহিমের ছেলে মো: আল আমিন (২৩), নয়নাবাদ এলাকার রশিদ ভূইয়ার ছেলে মো: রনি ভূইয়া (২৬) ও মৃত চেরাগ আলীর ছেলে মো: শরীফুল ইসলাম (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, একদল ডাকাত কোতয়ালীর চর বিলপাড়ের একটি পরিত্যক্ত ইটভাটার ভেতরে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ডাকাত ইয়াকুব তার হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। এসময় কয়েকজন পালিয়ে গেলেও পুলিশ ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় গ্রেফতারকৃতদের দখল থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা, বোমা তৈরির সরঞ্জাম গান পাউডার, তিনটি ককটেল, ১টি হাতুড়ি, ৪টি দা, একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয় বলেও জানান তিনি।

এদিকে, গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ