শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

মতলবে রাইস ট্রান্সপ্লান্টাররের মাধ্যমে ধান রোপনের উদ্বোধন

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় রাইস ট্রান্সপস্নান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মতলব উত্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার(১০(ফেব্রুয়ারী) গজরা ইউনিয়নের আমুয়াকান্দি বিলের মধ্যে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২১-২২ অর্থ বছরে বোরো মৌসুমে হাইব্রিড জাতের চাষাবাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিনে সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ইউপি সদস্য জাহিদ হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, সর্বসাধারণ এবং কৃষকদের সামনে রাইস ট্রান্সপস্নান্টার (আধুনিক ধান রোপণ যন্ত্র) যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করার পদ্ধতি দেখানো হয়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৫০ একর জমিতে বীজসহ চারা তৈরি করে রোপণ করার উদ্যোগ নিয়েছে। আধুনিক ধান রোপণের রাইস ট্রান্সপ্লান্টাররের সাহায্য সমগভীরতায়, সম দূরত্বে এবং অল্প শ্রমে ধানের চারা রোপন করা সম্ভব। এতে খরচ কমবে, ফলন বাড়বে এবং সময় বাঁচবে। কৃষকদের মধ্যে সচতেনতা বৃদ্ধিই এই কার্যক্রমের লক্ষ্য। উপজেলার ১১০ জন কৃষকের ৫০ একর জমিতে প্রাথমিকভাবে রাইস ট্রান্সপ্লান্টাররের যন্ত্রের সাহায্যে চারা রোপণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একটি যন্ত্রের সাহায্যে দিনে চার একর জমিতে ধানের চারা রোপণ সম্ভব।


এই ক্যাটাগরির আরো সংবাদ