শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

অপহরণের ৫ দিন পর মাদ্রাসার ছাত্র উদ্ধার

আফাজ উদ্দিন মানিক, কচুয়া / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের কচুয়ায় অপহরণের ৫দিন পর বেলাল নামের এক মাদ্রাসার ছাত্রকে নারয়ানগঞ্জ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী  রিপন ও তার পিতা আলাউদ্দিনকে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার লক্ষীপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের উচিতগাবা গ্রামের আবুল হোসেনের মেয়ে ডলি বেগম প্রবাসে থাকে। মা প্রবাসে থাকায় একমাত্র ছেলে বেলাল নানার বাড়ি থেকে স্থানীয় রহিমানগর এনামিয়া লতিফিয়া আবাসিক মাদ্রাসায় হেফজ বিভাগে লেখাপড়া করে। ৪ ফ্রেব্রুয়ারীি (শুক্রবার) দুপুরে  শিশু পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার তার নানা আবুল হোসেন কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী দায়ের করে।

অপহরণকারী অপরিচিত মোবাইলের মাধ্যমে বেলালের নানার পরিবারের কাছে ১লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপনের বিষয়টি কচুয়া থানাকে অবহিত করলে থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি মাধ্যমে মঙ্গলবার রাতে কচুয়া থানার এসআই তরুন কান্তি, এএসআই  রামু রায় আড়াইহাজার থানার সহযোগিতায় লক্ষীপুরা এলাকা থেকে শিশু বেলালকে উদ্ধার করে ও অহরনের দায়ে  রিপন ও তার পিতা আলাউদ্দিনকে গ্রেপ্তার করা করে।

অপহরণের বিষয়ে জানতে চাইলে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শিশু বেলালের নিখোঁজের পর তার মুক্তিপনের টাকা চাওয়া বিকাশ নাম্বারের সূত্র ধরে অভিযোগ পাওয়ার একদিন পর আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় ভিকটিম কে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) নারী ও শিশু দমন আইনে মামলা দিয়ে অপহরণকারী বেলাল ও আলাউদ্দিনকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ