শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

খুলনা ব্যুরো / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পজিটিভ শনাক্ত হয়েছেন ৩২০ জন। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগের মধ্যে খুলনায় ৫ জন, নড়াইলে দুজন এবং সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

একই সময়ে বিভাগে করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন ৩২০ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এই জেলায় সর্বোচ্চ ৬৪ জন। আর খুলনায় ৬২ ও যশোরে ৪৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

এর আগে সোমবার বিভাগে ৪৬৪ জনের করোনা শনাক্ত ও ৫ জনের মৃত্যু হয়েছিল।

সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৬ হাজার ৩৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১২ হাজার ১৭২ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৪৭ জন।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৭২ জন। এছাড়া সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২৫ জন।

আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরা ও মাগুরায় ৯১ জন করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ