শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল আমিন রাস্তার মাথা এলাকায় প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ঘটনাস্থলে দুইজন সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছে আরও ৫জন। মঙ্গলবার বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার চর আমিনুল হক গ্রামের কিরণ দাসের ছেলে জুয়েল দাস, ভৈরব উপজেলার জসিম উদ্দিন।

জানা যায়, বিকেলে মন্নান নগর চৌরাস্তা হয়ে সুবর্ণচরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। তাদের গাড়িটি দক্ষিণ চরওয়াপদা আল আমিন রাস্তার মাথায় পৌঁছলে প্রধান সড়কের পাশ থেকে উঠে আসা একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি পাশের গর্তে পড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়। আহত হয় তিনটি গাড়ির অন্তত ৫জন। আহতদের মধ্যে কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউপির রঞ্জনবিবি বাজারে পিকআপ চাপায় নুরুল ইসলাম নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ও বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ