শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক মার্চে

বাণিজ্য ডেস্ক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নয়াদিল্লীতে অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশী পাটজাত দ্রব্য খালাস শুল্ক তুলে নেয়া, অধিকতর বাংলাদেশী পণ্য রপ্তানির লক্ষে ভারতের বিএসটিআই সনদের স্বীকৃতি ও বাণিজ্য বাধা দূরীকরণের মতো বিষয় গুলোতে আলোকপাত করা হবে।

২০১৭ সাল থেকে পাঁচ বছর বাংলাদেশী পাটজাত দ্রব্যের ওপর নয়াদিল্লী পণ্য খালাস শুল্ক আরোপ করেছে। ঢাকা দীর্ঘদিন ধরেই এই শুল্ক তুলে নেয়ার দাবি জানিয়ে আসছে। এই বিষয়টি নিয়ে গত বছরের মার্চ মাসে ঢাকায় আয়োজিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হলেও এ ব্যাপারে কোন উল্লেখযোগ্য সমাধান আসেনি।

সূত্র আরো জানায়, বাংলাদেশ এই শুল্ক তুলে নিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

তারা বলেছে, সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) এবং দ্বি-পাক্ষিক বাণিজ্যের বিস্তার আসন্ন বৈঠকের এজেন্ডায় প্রাধান্য পাবে।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ও ভারতীয় বাণিজ্য মন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দিবেন। গত বছরের মার্চ মাসে ঢাকায় উভয় দেশের সর্বশেষ বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন ও ভারতের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ওয়াধাবান নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ