শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশ হাইকোর্টে স্থগিত

আশেক এলাহী / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার গালিব আমিদ।

কায়সার কামাল জানান, শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তনের আদেশে আদালত ৬ মাসের স্থগিত আদেশ দিয়েছেন এবং সংশ্লিষ্টদের উপায় রুল জারি করেছেন। আাইনজীবীরা জানান, ১৯৮৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়ে রাজশাহী বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয় এবং এমপিও ভুক্ত হয়। কিন্তু হঠাৎ করে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে পুরহাট মহাবিদ্যালয় নামে নামকরণের জন্য ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাজশাহী বোর্ডের কাছে পত্র পাঠায়। অতঃপর জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের ২৬ অক্টোবর জয়পুরহাট শহীদ জিয়া কলেজের নাম পরিবর্তন করে জয়পুরহাট মহাবিদ্যালয় নামকরণের চূড়া অনুমোদন প্রদান করে। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে শহীদ জিয়া কলেজের সাবেক প্রিন্সিপাল শামসুল হক হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। উক্ত রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আদালত আদেশ প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ