শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বেনাপোল চেকপোস্টে ৫০ ট্রলি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রীদের লাগেজ বহনের জন্য সোমবার দুপুরে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোঃ আজিজুর রহমান বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ মনিরুজ্জামানকে ৫০টি ট্রলি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া, উপ কমিশনার অনুপম চাকমা, বন্দরের উপ পরিচালক আব্দুল জলিল, বেনাপোল ইমিগ্রেশন এর ওসি মোহাম্মদ রাজুসহ কাস্টম ও বন্দরের কর্মকর্তারা। ট্রলি ব্যবস্থা চালু করার ফলে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে গমনকারি যাত্রীদের লাগেজ পরিবহন সহজ হবে।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোঃ আজিজুর রহমান বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে কথা বলে সোমবার বেনাপোল স্থলবন্দরকে ৫০টি ট্রলি হস্তান্তর করা হলো। এটি যথাযথ প্রয়োগ হলে আগামীতে আরো ট্রলি দেয়া হবে। বেনাপোল চেকপোস্টে ট্রলি ব্যবহারের ফলে যাত্রী ভোগান্তি অনেকটা কমে আসবে বলে আশা করি।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এর আগেও কিছু ট্রলি বেনাপোল স্থলবন্দরে ছিল। আজ আরও ৫০টি ট্রলি যোগ হলো এতে করে পাসপোর্টযাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে। যাত্রীরা নিজেরাই এর মাধ্যমে তাদের বহনকৃত মালামাল নিতে পারবেন। এতে করে অনেকটা ভোগান্তি থেকে নিরসন পাবেন যাত্রীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ