শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মায়া চৌধুরীকে প্রেসিডিয়াম সদস্য ঘোষণা করায় কলাকান্দা ইউনিয়নে আনন্দের বন্যা

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের কয়েক দফায় নির্বাচিত সংসদ সদস্য তিনি। এছাড়া আওয়ামী লীগ সরকারে একাধিকবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই জননন্দিত রাজনীতিবিদ।

শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা দলের তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ু–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এদিকে মায়া চৌধুরী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা প্রেসিডিয়াম সদস্যের নির্বাচিত চিঠি পাওয়ার খবর পাওয়া মাত্র চাঁদপুর জেলার মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভার নেতৃত্বে মটর শোভাযাত্রা বের করা হয়। পরে নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা করেন।

এ সময় ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় একজন যোগ্য ও ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন হলো। এই গুরুদায়িত্ব প্রদান করায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি আধুনিক মতলবের রুপকার, মতলবের মাটি ও মানুষের নেতা মায়া চৌধুরীকে কলাকান্দা ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এ সময় দলীয় নেতাকর্মী ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ