শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

লতার মৃত্যুতে মোদির কাছে শোক পত্র পাঠালেন প্রধানমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক চিঠিতে ভারত সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ শোকের এই মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শোক প্রকাশ করছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এই তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, প্রয়াত লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন ও একজন কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম মেধাবী একজন শিল্পী ছিলেন। লতা তাঁর অসাধারণ সুরেলা কণ্ঠে বাংলা সহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন এবং আমাদের অঞ্চল ও এর বাইরেও লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছেন। তাঁর বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভান্ডারের অবিচ্ছেদ্য অংশ।

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে লতাজির ভূমিকার জন্য তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি আরও বলেন, লতাজি তাঁর ভারতীয় সহশিল্পীদের সাথে ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের বিষয়ে প্রচারে ব্যাপক অবদান রেখেছিলেন।

প্রধানমন্ত্রী ভারতরত্ন লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করেন।

শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং সারা বিশ্বে শিল্পীর লাখ লাখ ভক্তদের প্রতি তাঁর গভীর সমবেদনা প্রকাশ করে তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি লাভের জন্য প্রার্থনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ