শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

আড়াই ঘণ্টায় চাঁদপুর-ঢাকা চলাচল করবে এমভি রহমত

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুর-ঢাকা রুটে নৌপথে চলাচলকারী দ্রুতগামী আধুনিক যাত্রীবাহী লঞ্চ চালু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি রহমত নামের বিলাসবহুল লঞ্চটি প্রথমবারের মতো ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।


সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ এমভি রহমত এখন থেকে নিয়মিত চলাচল করবে। মাত্র আড়াই ঘণ্টায় চাঁদপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে চাঁদপুর পৌঁছবে। এতে করে যাত্রীসেবায় একধাপ এগিয়েছে বলে মনে করছেন লঞ্চ মালিক প্রতিনিধিরা। এমভি রহমত লঞ্চের মালিক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, লঞ্চটিতে রয়েছে ইলেকট্রিক্যাল ও হাইড্রোলিক সিস্টেম, রাডার, ইকো সাউন্ড, ওয়্যারলেস, এসি। চাঁদপুর থেকে প্রতিদিন ছেড়ে যাবে বেলা সাড়ে ১১টায় এবং ঢাকা থেকে রাত সাড়ে ১১টায় চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসবে। আধুনিক এ লঞ্চটিতে ২টি ভিআইপি কেবিন, ৮টি ফ্যামেলি কেবিন এবং প্রচুর ডাবল ও সিঙ্গেল কেবিন রয়েছে।


এ ছাড়া নিরাপত্তার জন্য পুরো লঞ্চটিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারি নির্ধারিত ভাড়া অনুসারে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে। এমভি রহমত লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, আধুনিক সব সুযোগ-সুবিধা এই লঞ্চে রয়েছে। যাত্রীদের কথা মাথায় রেখে উন্নত মানের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।


চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কায়সারুল ইসলাম বলেন, চাঁদপুরে প্রায় শতাধিক লঞ্চ চলাচল করে। এর মধ্যে নতুন যোগ হয়েছে এমভি রহমত। আশা করি নিয়ম-শৃঙ্খলা এবং যাত্রীদের সেবার মান বজায় রাখবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ