শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

গুমের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো) ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে পরে আবার ফিরে আসেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছু দিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়।’

পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক নিরাপত্তায় খুব শিগগিরই পার্বত্য জেলায় পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, পাহাড়ে কিছু সমস্যা আছে। এখানে ভিতরে ভিতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। যেখানে আর্মি ক্যাম্প রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। অচিরেই সেখানে পুলিশ বাহিনী সদস্যদের সার্বিক আইন-শৃঙ্খলা জন্য পাঠানো হবে।’

কামাল বলেন, লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মনে করি, যারা টাকা পাঠিয়েছেন তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। শিগগিরই তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

সরস্বতী পূজা অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা, পূজা আয়োজক কমিটির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ