শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ফরিদগঞ্জে হঠাৎ মাঘের বৃষ্টিতে বিপন্ন জনজীবন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শুক্রবার দুপুর থেকে ভোর রাত পর্যন্ত টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার শ্রমজীবী মানুষের জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন আলুচাষি, ইরি বোরো ধান রোপণকারী ও খেটে খাওয়া দিনমজুররা। বৃষ্টিপাতের ফলে উপজেলার  বেশ কিছু এলাকায় আলুর ক্ষেতে পানি জমে যাওয়ায়, পঁচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। 
২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের  একাধিক কৃষক বলেন, এবার আমরা অধিক জমিতে আলু চাষ করেছি। শুক্রবার দুপুর থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে সব আলু পঁচে যেতে পারে। এর আগেও যখন আলু রোপন করেছি হঠাৎ বৃষ্টি এসে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
এদিকে বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে। ভাড়া না পেয়ে দাঁড়িয়ে আছেন অটোরিকশা ও ভ্যানচালকরা। দমকা বাতাসের কারণে বেলা ১টা থেকে গভীর রাত পর্যন্ত পুরো উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
খনার বচন আছে- ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্যদেশ’। খনা মাঘের শেষের বৃষ্টিকে আশীর্বাদপূর্ণ আখ্যা দিয়েছিল তার সময়ের কৃষি-পঞ্জিকামতে। ফলে মাঘের শেষে বৃষ্টি হলে জমি নরম ও সরস হয়, চাষাবাদে ইতিবাচক ফল বয়ে আনে। তবে দমকা বাতাস ও বৃষ্টি জনজীবনকে আরও বেশি কাহিল করে তুলেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ