শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

মোংলায় বৃষ্টি ও ঝড়ো বাতাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

মোংলায় হঠাৎ শুক্রবার (৪ ফেব্রুয়ারী) দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। সেই সাথে রয়েছে ঝড়ো বাতাসও। সকাল থেকে রৌদ্রজ্বল আবহাওয়া থাকলেও দুপুর হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। কখনও মাঝারি আবার কখনও হালকা বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে। 

এতে বন্দরের পশুর ও সুন্দরবনের নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবেই এমন বৈরী আবহাওয়ায় বলে জানিয়েছে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। শুক্রবারও মোংলায় দেশের সর্বোচ্চ ২৯.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন বলেও জানান তিনি।

এদিকে গত কয়েকদিন ধরেই মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। মাঘের প্রায় শেষের দিকে এসে শীত কমতে থাকলেও শুক্রবারের বৃষ্টি ও বাতাসে ঠান্ডাও হঠাৎ বেড়েছে। এদিকে বৃষ্টি ও বাতাসে অনেকটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় এখানকার জনজীবনে তার বিরুপ প্রভাব পড়েছে। খেটে খাওয়া দিনমজুরদের ভোগান্তীর পাশাপাশি অনেকটা মানুষ শুন্য হয়ে পড়েছে পৌর ও বন্দর শহরের রাস্তাঘাট, বন্ধ প্রায়ই দোকানপাটও।

এছাড়া বৃষ্টির কারণে মোংলা বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ব্যাহত হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ