শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করলো উপজেলা প্রশাসন

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তর উপজেলায় বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করলো উপজেলা প্রশাসন। মা তার সন্তানকে পেয়ে প্রথমে হাউমাউ করে কেঁদে উঠে। আনন্দে সে তার সন্তানকে আদর করতে থাকে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী)  বিকেল থেকে রাত অবধি সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

খোজখবরে জানা যায়, মতলব উত্তর উপজেলা প্রশাসনের তৎপরতায় এ উপজেলার ষাটনল ইউনিয়ন হতে জনৈক সিমলা আক্তারের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পারস্পারিক সিদ্ধান্তের মাধ্যমে সরল বিশ্বাসে উক্ত ঘটনাটি ঘটিয়েছেন। বর্তমানে তারা উভয়পক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুচলেকা প্রদানের মাধ্যমে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানা পুলিশের সদস্যগণ ও স্থানীয় জনসাধারণ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান তার ব্যক্তিগত পক্ষ থেকে শিশুর মায়ের কাছে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, শিশু উদ্ধার এর ক্ষেত্রে জনসাধারণের স্বতস্ফূর্ত সহযোগিতা পাওয়া গেছে। শিশুটি উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত।


এই ক্যাটাগরির আরো সংবাদ