শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ঢাকায় কানাডার আরও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

দর্পণ ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশে কানাডার আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার লিলি নিকোলস রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠকে রাষ্ট্রপতির বরাত দিয়ে বলেন, “বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই আমি বিনিয়োগকারীদের এখানে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি।”

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং দেশটির সঙ্গে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পর্যায়ক্রমে সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে।

‘কানাডা বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার’ -একথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জন্য ডিউটি ফ্রি ও কোটা ফ্রি প্রবেশাধিকার থাকায় কানাডা বাংলাদেশের রপ্তানির অন্যতম বড়ো গন্তব্যস্থল।  তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ব্লু রিবন ওয়ার্কিং গ্রুপ এ লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কানাডার সহায়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সহায়তা আরও সম্প্রসারিত হবে এবং রোহিঙ্গারা যাতে নিজ দেশে সসম্মানে প্রত্যাবর্তন করতে পারে সে ব্যাপারে মিয়ানমারের ওপর কানাডার চাপ প্রয়োগ অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতি কোভিড মোকাবিলায় বাংলাদেশকে টিকাসহ অন্যান্য সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করায় কানাডার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

নবনিযুক্ত হাইকমিশনার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কানাডা সরকারের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের (পিজিআর) অশ্বারোহী একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে।- বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ