শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর প্রতিনিধি / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুরে গাড়ীর সঙ্গে টেম্পুর সংঘর্ষে এক শিশু শিক্ষার্থীসহ দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। হতাহতরা সবাই টেম্পুর যাত্রী ছিলেন।

নিহতরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার কড্ডা নান্দুন এলাকার গাউস মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫০) এবং নাওজোর মোল্লাপাড়া এলাকার নুরে আলমের ছেলে মো. লিমন (১২)। লিমন স্থানীয় নাওজোর এলাকার মেধা বিকাশ কিন্ডার গার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই মো. মতিউজ্জামান ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে টেম্পুটি যাত্রী নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকা থেকে চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পৌঁছলে পেছন থেকে বেপরোয়া গতির একটি গাড়ি টেম্পুকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত এবং মারুফাসহ ৩ জন গুরুতর আহত হন।

এ ঘটনায় টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত মারুফাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ