চাঁদপুরের ফরিদগঞ্জে শোল্লা স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী (এসএসসি পরিক্ষার্থী )ফারজানা আক্তার (১৬) আত্মহত্যা করেছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বুধবার (২ ফেব্রুয়ারী ) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর পূর্ব ভাওয়াল গ্রামের তালুকদার বাড়ির নুরুজ্জামানের ছোটমেয়ে ফারজানা আক্তার বসত ঘরে সিলিং প্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
ফারজানার মা নূরজাহান বেগম জানাযায়, গত ৪ মাস পূর্বে পাশবর্ত্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর রাঘবপুর গ্রামের মোহনের বাড়ির মৃত আনার উল্লার ছেলে রুবেলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারজানা এখনো শশুর বাড়িতে যায়নি। বুধবার সকালে ফারজানা ও তার স্বামী রুবেল হোসেন একসাথে নাস্তা করেছে। নাস্তা সেরে রুবেল চা খাওয়ার জন্য দোকানে যায়।
পরিবারের লোকজন আরো জানান, ফারজানা এই পর্যন্ত তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। ফারজানা শীত আসলেই নাকি এমন করে বলে তার মা নূরজাহান জানান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।