শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

কান্ট্রি এডিটরস ফোরামের সভাপতি আক্তার, সম্পাদক আসিফ

নিজস্ব প্রতিবেদক / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

তৃণমূলের সাংবাদিকদের আরো গতিশীল ও দক্ষ করে তুলতে দেশের স্বনামধন্য পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টালগুলোর দা‌য়িত্বপ্রাপ্ত ডেস্ক ইনচার্জদের নিয়ে কান্ট্রি এডিটরস ফোরাম গঠন করা হয়েছে। 

সম্প্রতি রাজধানীর গুলশান-১ নম্বরে একটি হোটেলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি সানের মফস্বল সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনকে সভাপতি ও যমুনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আসিফ আহসানুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী একটি কমিটি গঠন করা হয়।

একইসঙ্গে চার সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর সম্পাদক মহিউদ্দিন সরকার, সমকালের বার্তা সম্পাদক খাইরুল বাশার শামীম, এনটিভির বার্তা সম্পাদক আনিসুজ্জামান আনিস ও একাত্তর টেলিভিশনের যুগ্ম প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান।

এনটিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মনিরা রুমি ও একাত্তর টেলিভিশনের বিপ্লব পালকে সহ-সভাপতি এবং যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈম আহমেদ ও কালের কণ্ঠের কান্ট্রি এডিটর সাদেক আহমেদ সজলকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ঢাকাপোস্ট.কম এর হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগকে। নিউজবাংলা.কম এর কান্ট্রি ডেস্কের ইনচার্জ রাকিব খানকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের সজিব সাদিককে দফতর সম্পাদক, সময় টেলিভিশনের আব্দুল মান্নান মিয়াকে প্রশিক্ষণ সম্পাদক এবং জাগোনিউজ২৪.কম এর ভারপ্রাপ্ত কান্ট্রি এডিটর আনোয়ার হোসেনকে প্রচার সম্পাদক করা হয়েছে।

কার্যকরী সদস্যরা হলেন, বণিক বার্তার একরামুল ইসলাম বিপ্লব, ডেইলি স্টারের মাহমুদ হাসান শান্ত, দেশ রুপান্তরের নিয়াজ খালিদ, আজকের পত্রিকার সৈয়দ মুইনুল হক,    প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নজরুল ইসলাম তমাল, চ্যানেল ২৪-এর তানিম রহমান, স্পাইস টেলিভিশনের কামাল শাহরিয়ার, ডিবিসির জান্নাতুল মাওয়া, নাগরিক টেলিভিশনের সাখাওয়াত হোসেন, বাংলানিউজ২৪.কম এর শিমুল সুলতানা, বাংলা ট্রিবিউনের অর্ণব মামুন ও রাইজিংবিডি.কম এর জাহাঙ্গীর আলম বকুল।


এই ক্যাটাগরির আরো সংবাদ