শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

জোর করে জমি দখলের চেষ্টা আদালতের নিষেধাজ্ঞা জারি

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০ শতাংশের একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থাকায় নালিশী জমিতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী গ্রামের মোঃ ইকবাল গাজী ১০নং ব্যাসদি মৌজার সি.এস ৮৪৫ এস.এ ১১৪১নং বি.এস ৪৬৬৮ খতিয়ানে সাবেক ৫৪০৬ দাগে হালে ৮০৮৬ দাগে বিগত ২৪/১১/১৫ইং তারিখের ৬৩৪৮নং দলিল মূলে ২০ শতক ভূমি খরিদ করিয়া বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত চাঁদপুরে মোকদ্দমা নং ৭৪৯/২০১ রায় ও ডিক্রি মোতাবেক এবং বিবিধ রেকর্ড সংশোধন মামলা নং ৮১/২০২০-২০২১ মোতাবেক সৃজন করিয়া মালিক ও দখলীকার থাকিয়া নালিশী ভূমির উন্নয়ন সাধন করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে।

নালিশী ভূমিতে প্রতিপক্ষ পৌরসভার কেশাইরকান্দি গ্রামের মৃত্যু মজিদ ফকিরের ছেলে মোঃ মোস্তফা ফকির,ও আলী আহাম্মেদ ফকিরের ছেলে ইব্রাহিম ও ইউসুফ,প্রায়ই ইকবাল গাজীকে তাহার মালিকীয় দখলীয় ভূমি হইতে বেদখল করার হুমকি ধমকি দিয়া আসিতেছে।২৭শে জানুয়ারী বৃহস্পতিবার  ইকবাল গাজীর দখলীয় নালিশী ভুমিতে অনাধিকার প্রবেশ করিয়া নালিশী ভূমিতে ইটের দেয়াল ও বালু দিয়ে জমি ভরাট করে জবর দখল নেয়ার চেষ্টা করে, বাধা প্রদান করিলে প্রতিপক্ষ জমির মালিক ইকবাল গাজী,কে প্রান-নাশের হুমকি দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে মোস্তফা ফকিরের বড় ভাই ইব্রাহিম ও ইউসুফ এর পিতা আলী আহাম্মেদ ফকির বলেন এই জমির মালিক আমরা,আমাদের জমিতে আমরা ইটের দেয়াল দিবো,ও বালু দিয়ে জমি ভরাট করবো।

ইকবাল গাজী বাদি হয়ে চাঁদপুর আদালতে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেন,পরে ৩০শে জানুয়ারী রবিবার বিজ্ঞ আদালত নালিশী জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেন।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ইন্সপেক্টর মোঃ শাহাদাত হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞার কপি উভয় পক্ষকে দেয়া হয়েছে। কেউ আদালতের নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ