শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলারের পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সি বাড়ি ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোবারক হোসেন, মো. আজমল, নুরুল ইসলাম, আল আমিন ও নাজির। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর ও তিতাস এলাকায়।

স্থানীয় আলমগীর মুন্সি ও মারুফ পাটোয়ারী বলেন, সকালে ঘন কুয়াশা ছিল। যার কারণে নদীতে কিছু দেখা যাচ্ছিল না। মাটিবাহী ট্রলারটি মৈশাদীর দিকে যাচ্ছিল। ট্রলারের ১১ জন শ্রমিক সবাই ভেতরে ছিলেন। ওই সময় বালুবাহী বাল্কহেড দ্রুতগতিতে এসে ট্রলারে ধাক্কা দেয়। এতে ছয়জন শ্রমিক সাঁতরে নদী তীরে ওঠে। বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টায় রামপুর চর থেকে মাটিবোঝাই একটি ট্রলার বাগাদী হয়ে মৈশাদী এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে বাগাদী মমিনপুর ডাকাতিয়া নদী অতিক্রমকালে বিপরীত থেকে আসা বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৫ জন নিহত হয়। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

চাঁদপুর নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আমরা বালুবাহী বাল্কহেড আটক করেছি। বাল্কহেডের সুকানিসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। এছাড়া তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ