শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

মতলব উত্তরে নিষেধাজ্ঞা সত্ত্বেও চাঁদা দিয়ে চলছে বালুবাহী বাল্কহেড

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

মতলব উত্তরের মেঘনা নদীবক্ষে রাতের বেলায় অবাধে চলাচল করছে বালুবাহী বাল্কহেড। নৌ-দুর্ঘটনা এড়াতে দীর্ঘ দিন আগেই রাতের বেলায় বালুবাহী বাল্কহেড চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।তারপরও জেলা প্রশাসনের ওই নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে এ সব বালুবাহী বাল্কহেড চলাচল থেমে নেই।


এদিকে নৌ-পুলিশকে চাঁদা দিয়েই রাতের বেলায় অবাধে চলাচল করছে এ সব বাল্কহেড। পুশিকে বাল্কহেড প্রতি চাঁদার টাকা নিয়ে থাকে বলে-এমন অভিযোগ রয়েছে। আর চাঁদার বিনিময়ে নৌপথে নির্বিঘ্নে বাল্কহেড চলাচল করছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এতে করে বড় ধরনের নৌ-দুর্ঘটনার আশংকায় থাকতে হচ্ছে নৌরুটে চলাচলকারী বিভিন্ন লঞ্চ চালক ও যাত্রীদের।

ইতোমধ্যে চলতি মৌসুমে রাতে কিংবা সকাল বেলায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবোঝাই লঞ্চের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।  বাল্কহেড ও যাত্রীবোঝাই লঞ্চের মধ্যে পৃথক সংঘর্ষে  ৫জন নিহত হয়েছে। গত কয়েক মাস পূর্বে ও হতাহতের মত খবর পাওয়া গেছে।

এদিকে, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীবক্ষ হয়ে কয়েক হাজার বাল্কহেড চলাচল করে থাকে। চাঁদপুর জেলা সদরের মেঘনা  নদীতে জেলা প্রশাসনের ইজারাকৃত বালু মহাল রয়েছে। বাল্কহেডগুলো ওই সব বালু মহাল থেকে দিন-রাত মিলিয়ে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে থাকে। আর সেই বালু বোঝাই বাল্কহেড গুলো মেঘনা নদী হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। দিনের বেলায় বাল্কহেড চলাচল নিরাপদ হলেও রাতের আঁধারে এই বাল্কহেডই হয়ে উঠছে দুর্ঘটনার কারণ। তাই দীর্ঘ দিন আগে থেকেই নৌ-দুর্ঘটনা এড়াতে রাতের বেলায় বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিআইডাব্লিউটিএ।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ  অহিদুজ্জামান বলেন-পুলিশকে চাঁদা দিয়ে রাতের বেলা বাল্কহেড চলাচল করছে-কথাটি সত্য নয়। তবে আগের তুলনায় বর্তমানে নদী পথে বাল্কহেড চলাচল অনেকটা কমে গেছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যন্ত বাল্কহেড নদীতে চলতে পারবে। রাত্রী বেলায় বালুবাহী বাল্কহেড সন্ধ্যার নদীতে চলতে পারবেনা।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন- বিষয়টি দেখছি। স্ব স্ব দপ্তরকে অবগত করা হবে। উল্লেখ্য, গতকাল সোমবার ভোরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড এর সাথে ট্রলারের সংঘর্ষে ৫ জন শ্রমিক নিহত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ