শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৯ জানুয়ারী)বিকালে ফরিদগঞ্জ পৌরসভা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে ডাক বাংলো এলাকায় গিয়েশেষ হয়। এর আগে ,পৌরসভা মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি রফিকুল আমিন কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলামরোমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুলহোসেন বাবুল পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম,জেলা পরিষদ সদস্য মশিউল রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, যুবলীগনেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, যারা সরকারের এইসব উন্নয়ন মূলক কর্মকান্ড সহ্য করতে পারেনা, তারা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা একজন সৎ ও নিষ্ঠাবান নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। ফরিদগঞ্জের তৃনমুলের নেতৃবৃন্দ তা কখনো মেনে নেবে না। সকল নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। কেউ অন্যায়ভাবে যদি ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা তাদের দঁ।তভাঙা জবাব দেবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ