শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

হাজীগঞ্জে দুই শিশুর করুণ মৃত্যু

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জে অবুঝ দুই শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। শনিবার (২৯ জানুয়ারি)  সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের মাড়ামুড়া মধ্যপাড়া মজুমদার বাড়ীর ইয়াছিন মিয়ার দেড় বছরের ছেলে শিশু ইয়ামিন বাড়ির পুকুরে পানিতে ডুবে মৃত্যুবরণ করে।

সকাল ১০ টার দিকে মজুমদার বাড়ীর পুকুরে শিশু ইয়ামিনের লাশ ভেসে উঠে। শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। হাজীগঞ্জ থানায় অপমৃত্যুর ডায়েরী শেষে পরিবারের কাছে শিশুর লাশ হস্তান্তর করা হয়।

এদিকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের তিন মাসের শিশু ইসমাইল হোসেন নিউমোনিয়া জনিত রোগে মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মহসিন জানান, পারিবারিক কলহের কারনে শিশুটির যত্নহীন, অপুষ্টি ও চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যুর প্রাথমিক কারন বলে ধারনা করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ