শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

দাম বেড়েছে তেল, চাল ও সবজির

নিজস্ব প্রতিবেদক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেশী থাকলেও দাম বাড়তি। গড়ে সব ধরনের সবজির কেজি ৪০ থেকে ৫০ টাকা। কেজিতে ৬ থেকে ৭ টাকা বেড়েছে চালের দামও। এদিকে ৬ ফেব্রুয়ারির আগে ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না, এমন কথা থাকলেও রাজধানীর কারওয়ান বাজারে লিটার প্রতি পাঁচ টাকা বেশিতেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। 

রাজধানীর কারওয়ান বাজার! শীতকাল হওয়ায় প্রচুর খাল, বিল নদী ও সাগরের মাছের সরবরাহ। শোল মাছের কেজি ৫শ থেকে ৭শ, বড় বোয়ালের কেজি ৭শ থেকে সাড়ে ৮ শ টাকা। ৩ শ থেকে ৪শ টাকায় পাবদা এবং পোয়ার কেজি বিক্রি হচ্ছে ৪শ টাকায়।

গেলো ১ মাস ধরে চালের বাজারও উঠতি। ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকা দরে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ভালো মানের মশুরের ডালের কেজি ১১০ টাকা থেকে ১২০ টাকা।

বিক্রেতারা বলছেন, চালের মধ্যে মিনিকেটের চাহিদাই সবচেয়ে বেশি, তুলনামূলক মিনিকেটের দামও বেশি।
ডাল বিক্রেতারাও বলছেন দেশি মশুরের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা।

বাজারে প্রচুর শীতকালীন সবজির সরবরাহ। বরবটি ১শ, বেগুন ৭০ থেকে ৮০ এবং ঢেঁড়শের কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, সবজির আমদানী কমতে শুরু করেছে, যে কারণে দামও বাড়তি।

এদিকে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু ও মুরগির মাংস।


এই ক্যাটাগরির আরো সংবাদ