সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য জননেতা ড.মহীউদ্দীন খাঁন আলমগীরের রোগ মুক্তি কামনায় কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সকল ওয়ার্ডে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুছ ছালাম সওদাগরের উদ্যোগে নব-নির্বাচিত মেম্বারদের সার্বিক ব্যবস্থাপনায় সকল ওয়ার্ডের কেন্দ্রিয় মসজিদে ২৮ জানুয়ারী জুমার নামাজ শেষে মিলাদ মাহফিল দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শ্রীরামপুর মোহাম্মদীয়া জুমা মসজিদে বাদ মাগরিব ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার বশির উল্যাহ প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব দেওয়ান ওয়াহিদুর রহমান,২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, সহ সভাপতি মোঃ মিজানুর রহমান কারী সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ।
মুনাজাতে আধুনিক কচুয়ার উন্নয়নের রুপকার,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জননেতা ড.মহীউদ্দীন খাঁন আলমগীর সহ বিভিন্ন রোগাক্রান্ত ব্যক্তি সহ সকল মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শ্রীরামপুর মোহাম্মদীয়া জুমা মসজিদের খতিব হাফেজ মোঃ মনির হোসাইন।